জাতীয় কবি নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে উদয়ন সাহিত্য ও শিল্প গোষ্ঠীর মাসিক আড্ডা অনুষ্টিত হয়েছে ।
শুক্রবার নজিপুর প্রত্যয় ভিলায় প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। সংগঠনের সভাপতি প্রফেসর ড. আবুল হায়াত ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আড্ডা সঞ্চালনা করেন কবি আহমেদ হোসেন বাবু। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. আইয়ুব আলী, অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, অধ্যক্ষ ও কবি আরিফ হোসেন।
উপস্থিত ছিলেন,পত্নীতলা মডেল প্রেস ক্লাবের সভাপতি কবি আতাউর রহমান, বি সি ডি এস এর সভাপতি, নিরাপদ সড়ক চাই এর আহবায়ক ও পত্নীতলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হাসান শাহরিয়ার পল্লব, মাজহারুল ইসলাম ,হেড অফ ব্রাঞ্চ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নজিপুর শাখা, বিশিষ্ট সাংবাদিক অরিন্দম মাহমুদ, কবি গুলজার রহমান, কবি ও সাহিত্যিক হেলাল প্রমুখ।
মাসিক সাহিত্য আড্ডায় সংগঠনের সদস্য উপস্থিত থেকে স্বরচিত ও বিশিষ্ট কবি সাহিত্যিকদের কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী ও সাহত্যিক আবু হেনা মোস্তফা কামাল এর গলায় কবি কাজী নজরুল ইসলামের গান অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথি -মোসাম্মৎ প্রধান রুমানা আফরোজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, এরকম সাহিত্য অনুষ্ঠান, বই পড়া, সাহিত্যের প্রতি অনুরাগী পারে বর্তমানের ডিভাইস আসক্তি ও মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে বের করে আনতে ।
এক্ষেত্রে উদয়ন সাহিত্য ও শিল্পীগোষ্ঠীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাহিত্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। কবি নজরুলের কবিতা ও সাহিত্য নিয়ে আলোচনা করেন।
হাসান শাহরিয়ার পল্লব, স্টাফ রিপোর্টার : 











