ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শ্বশুর-শাশুড়িও চাষী আলমের অভিনয়ের ভক্ত

ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় অভিনেতা চাষী আলম বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম তুলতুল। শুক্রবার (২৫ আগস্ট) রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু’ চরিত্রটি যেমন মজার, চাষী আলম ব্যক্তি জীবনেও দারুণ রসবোধসম্পন্ন মানুষ।

বিয়ের পরে অভিনেতা চাষী আলম তার স্বভাবসুলভ ভঙ্গিতে গণমাধ্যমকর্মীদের ‘কেমন আছেন এখন?’- প্রশ্নের জবাবে বলেন, আমি আগেও বলেছি বিয়ের পরও বলছি, সেই আগের মতোই আছি আমি। শুধু একটু পরিবর্তন, চার সদস্যের আমার পরিবারে একজন সদস্য বেড়েছে।

তিনি আরও বলেন, এখন আমরা পাঁচজন হয়ে গেলাম। মনে হচ্ছে এত অল্প সময়েই আমার বউ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশে গেছে। আমার ছোট বোনের সঙ্গে ওর বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছে।

আপনি আড্ডাপ্রিয় মানুষ। অনেক রাত করে বাসায় ফেরেন। এখনো এমন জীবনযাপন করতে পারবেন? এ প্রশ্নের জবাবে চাষী আলম সহাস্যে বলেন, না, এতে কোনো সমস্যা হবে না। আর আমি বিয়ের আগেই বউকে অনুরোধ করে বলেছিলাম, বিয়ের পর আমি আগের মতো থাকতে চাই। আমার বউয়েরও চাওয়া, আমি আগে যেমন ছিলাম, তেমনি যেন থাকি। সেও মনে করে হইহুল্লোড়, আড্ডা—এগুলো জীবনে বেঁচে থাকার অংশ। কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে বোঝেন এবার।

শ্বশুর বাড়ির লোকজন অভিনেতা জামাইকে কেমন গ্রহণ করেছেন? এ প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘তারা তো জেনেশুনেই আমার সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিয়েছেন। বউ তো আছেই, শ্বশুর-শাশুড়ি দুজনই আমার অভিনয়ের ভক্ত।’ এমনটা বলেই তিনি হেসে দিলেন সবাই প্রিয় ‘হাবু ভাই’।

বউ তুলতুলের প্রশংসা করতেও ভুল করলেন না চাষী আলম। নতুন বউয়ের প্রশংসা করে এ অভিনেতা বলেন, ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছেন। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনের মতো।’ তিনি আরও বলেন, ‘তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।

চাষী আলমের স্ত্রী তুলতুল ইসলামের ডাক নাম মোহনা। গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন মোহনা।

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। তার অধিকাংশ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েকদিন। এর মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

শ্বশুর-শাশুড়িও চাষী আলমের অভিনয়ের ভক্ত

আপডেট সময় ০৯:৩৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩