ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী চার বাংলাদেশি নাগরিকের। নিহত ওই চার বাংলাদেশিদের মধ্যে দুইজনের বাড়ি নারায়ণগঞ্জে, একজনের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর অপর একজন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

স্থানীয় সময় শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মৃত্যু বরণ করেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত চারজন হলেন- মৌলভীবাজার শ্রীমঙ্গলের মোহাম্মদ রাহাত, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা নারায়ণগঞ্জের মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বর। তাদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও কাতার কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত তিনজনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর মৌলভীবাজার শ্রীমঙ্গলের বাসিন্দা মোহাম্মদ রাহাতকে স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

গুরুতর আহত দুইজন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপু স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত দুইজনের বাড়ি নারায়ণগঞ্জে।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মুস্তাফিজুর রহমান নিহত তিনজনের লাশ দ্রুত দেশে পরিবারের কাছে প্রেরণে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩