ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বিশ্বকাপ হাতে স্ত্রী উল্লাস, ছবি তুলে দিলেন মেসি

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি। ফুটবল ক্যারিয়ারে তার অর্জন অনেক। মুকুটে রয়েছে অসংখ্য পালক। এতদিন শুধু একটা বিশ্বকাপ ট্রফিই ছিল না তার ক্যাবিনেটে। যে কারণে তাকে ডিয়াগো ম্যারাডোনা, পেলেদের থেকে অনেকেই কিছুটা পিছিয়ে রাখতেন।

কিন্তু রবিবার রাতে কাতারে সেই অধরা বিশ্বকাপও জিতলেন লিওনেল মেসি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ৩-৩ গোলের সমতায় হৃদয় হীম করে স্নায়ু জমাট বাঁধিয়ে দেওয়া ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। এতে ঘুচল ৩৬ বছরের শিরোপা খরা।

বিশ্বকাপ জয়ের পর মাঠে নেমে আসেন মেসির পরিবারের সদস্যরা। বিশ্বকাপ ফাইনাল জিতেই কিংবদন্তি ফুটবলার আবেগঘন মুহূর্তে নিজের মাকে জড়িয়ে ধরছিলেন। স্ত্রী সন্তানের সঙ্গেও সময় কাটান মেসি। সতীর্থদের সঙ্গে উল্লাসে মাতার পাশাপাশি নিজের পরিবারের সঙ্গে বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
ছেলে থিয়াগো এবং মাতেওকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় মেসিকে। তাদের গালে স্নেহের চুম্বন দেখা যায় মেসিকে। বিশ্বকাপ হাতে স্ত্রী আন্তোনেলা রোকুজোর ছবিও তুলে দিতে দেখা যায় মেসিকে। তার এই অতি সাধারণের মতো আচরণই মেসিকে অসাধারণ করে তোলে।

গতকাল মাঠে মেসি যখন বল পায়ে ফ্রান্সকে মোকাবিলা করার চেষ্টা চালাচ্চিলেন, তখন দুই ছেলেকে নিয়ে আন্তোনেলা রোকুজো বসে ছিলেন স্টেডিয়ামেই। তার পাশেই বসেছিলেন মেসির মা। ফাইনালের আগে বাবাকে চিঠি লিখে বিশ্বকাপ জয়ের আবেদন জানিয়েছিলেন থিয়াগো। ছেলের সে কথা রেখেছেন মেসি।

অ্যাডিডাসের তৈরি মেসির বিশেষ বুটে রয়েছে তার তিন সন্তানের নাম এবং তার স্ত্রীর নাম। ডান বুটে রয়েছে থিয়াগো ও মাতেওর নাম-জন্মতারিখ এবং বাঁ বুটে রয়েছে মেসির কনিষ্ঠ পুত্র সিরোর নাম-জন্মতারিখ এবং স্ত্রীর ডাকনাম ‘আন্তো’। এর থেকেই বোঝা যায়, নিজের পরিবারকে কতটা বেশি ভালোবাসেন মেসি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বিশ্বকাপ হাতে স্ত্রী উল্লাস, ছবি তুলে দিলেন মেসি

আপডেট সময় ০৬:১৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২