ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

পেলে বললেন, ‘ম্যারাডোনা এখন হাসছে’

ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি জয়ের পর অভিনন্দনে ভাসছেন লিওনেল মেসি আর তাঁর সতীর্থেরা। পরিবারের সদস্যদের অভিনন্দন তো মাঠেই পেয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই মেসিদের অভিনন্দনে ভাসিয়েছেন দর্শক–সমর্থকেরা।

একই সঙ্গে মেসিকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছেন তাঁর ক্লাবের সতীর্থেরাসহ সাবেক তারকাদের অনেকে।

এরই মধ্যে নেইমার অভিনন্দন জানিয়েছেন মেসিকে। অভিনন্দন পেয়েছেন তিনি ব্রাজিলের সাবেক তারকা রিভালদোর কাছ থেকে। তবে সবচেয়ে বড় অভিনন্দন হয়তো কিংবদন্তি পেলের কাছ থেকেই পেয়েছেন। মেসিকে অভিনন্দন জানিয়ে তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’

বিশ্বকাপ চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে পেলেকে। এমনকি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ‘প্যালিয়েটিভ কেয়ার’–এ রাখা হয়েছিল তাঁকে। আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে ৪–২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর পেলে লিখেছেন, ‘আজ ফুটবল তার নিজের গল্প বলছে। আর এটা সব সময়ের মতোই চিত্তাকর্ষকভাবে।’

এখানেই থামেননি পেলে। এরপর তিনি যোগ করেছেন, ‘মেসি তার প্রথম বিশ্বকাপ জিতেছে। এটা তার প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিত করেই ডিয়েগো এখন হাসছেন।’

পেলে কিলিয়ান এমবাপ্পের কথাও লিখেছেন। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন এমবাপ্পে। এর আগে ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে ফাইনালে করেছিলেন এক গোল।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

পেলে বললেন, ‘ম্যারাডোনা এখন হাসছে’

আপডেট সময় ০৫:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২