ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

পোশাক রফতানিতে প্রবৃদ্ধি কমেছে ৭.৫২ শতাংশ

ইপিবি এর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, নীটওয়্যারে কমেছে ৯ শতাংশ এবং ওভেন রফতানি কমেছে ৫৬ শতাংশ। অক্টোবরে প্রবৃদ্ধি আরও কমবে। আমাদের আশঙ্কা, নভেম্বর মাসে এটি আরও হ্রাস পাবে।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসান বলেন, আপনারা দেখেছেন যে, আমরা বর্তমান বোর্ড দায়িত্ব গ্রহণের পর গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত পোশাক নিয়ে টানা প্রবৃদ্ধি হয়েছে- যেটি উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ছিল। যে কারণে গত অর্থবছরে এ শিল্পখাত থেকে রফতানি হয়েছে ৪২.৬ বিলিয়ন মার্কিন ডলার। এ অর্থবছরের প্রথম দুইমাসে, জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ভালো ছিল। কিন্তু গত দুমাসে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ক্রয়াদেশ ক্রমশ কমছে।

বিজিএমইএ সভাপতি বলেন, আমরা দেখতে পারছি যে, বিশ্ব জুড়ে জ্বালানি সংকট চলছে। স্থানীয় পর্যায়ে গ্যাস-বিদ্যুতের সংকটের প্রস্তাব আমানের পোশাক শিল্পেও পড়ছে। এতে করে শিল্পে বায় বাড়ছে দু’ভাবে।

বিদ্যুতের অপ্রতুলতার কারণে কারখানাগুলোতে ডিজেল দিয়ে জেনারেটরগুলো চালানো হচ্ছে। অন্যভাবে, অধিক সময় জেনারেটর চালানোর কারণে জেনারেটরগুলো ঘনঘন বিকল হচ্ছে। এতে করে শিল্পে উৎপাদন ব্যয় বাড়ছে।

সরকারের কাছে অনুরোধ জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, রফতানিমুখী শিল্পকারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় চাহিদা অনুযায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা হোক। সেইসাথে আমাদের আরেকটি অনুরোধ, আমাদের উৎসে কর যা এ বছরে ১ শতাংশ করা হয়েছে, সেটি পূর্ববর্তী বছরের ন্যয় একই পর্যায়ে রাখা হোক।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

পোশাক রফতানিতে প্রবৃদ্ধি কমেছে ৭.৫২ শতাংশ

আপডেট সময় ০৬:৩৮:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২