ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

বাজারে ইলিশ এলেও,ক্রেতাদের নাগালের বাইরে

নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৯ অক্টোবর) থেকে আবার বাজারে এসেছে ইলিশ মাছ। প্রথম দিন থেকেই প্রচুর পরিমাণ ইলিশ বাজারে এসেছে। তবে দাম ক্রেতাদের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন, কেবল ইলিশ ধরা শুরু হয়েছে, তাই এখনও আগের দামেই বিক্রি হচ্ছে।

ইলিশের দাম বাড়বে না কমবে সেটা বুঝতে আরও দুই-একদিন সময় লাগবে। অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে প্রচুর ইলিশ থাকলেও দাম কমেনি। নিষেধাজ্ঞার আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে।রোববার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন মাছের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার দ্বিতীয় দিনে বাজারে প্রচুর ইলিশের সরবরাহ আছে। ক্রেতাদের ধারণা ছিল, ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার পর বাজারে হয়ত দাম কম থাকবে। কিন্তু সেই তুলনায় দাম না কমে আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন আকৃতির ইলিশগুলো।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

বাজারে ইলিশ এলেও,ক্রেতাদের নাগালের বাইরে

আপডেট সময় ১১:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২