ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

বিএনপির বিভাগীয় সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ

২৯ অক্টোবর রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। এ উপলক্ষে শহরের প্রবেশপথগুলোসহ বিভিন্ন স্থানে তোরণ বানানো শুরু হয়েছে। দিনাজপুর-রংপুর মহাসড়কের হাজিরহাট, রংপুর-গঙ্গাচড়া উপজেলা সড়কের বুড়িরহাট, রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়, রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কের সাতমাথা এলাকায় ইতিমধ্যে তোরণ বানানোর কাজ শুরু হয়েছে। বিভাগীয় সম্মেলনে বিভিন্ন জেলার নেতা-কর্মীসহ জনগণকে শুভেচ্ছা এবং গণসমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এসব তোরণের মাধ্যমে।বিএনপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান জানিয়েছেন, কমপক্ষে ৫০টি তোরণ নির্মাণ করা হবে।

বিএনপির রংপুর মহানগর কমিটির সদস্যসচিব মাহফুজ উন নবী আজ মঙ্গলবার বলেন, গণসমাবেশ উপলক্ষে এখনো কোথাও নেতা-কর্মীদের বাড়িতে কোনো পক্ষ থেকে হয়রানির খবর পাওয়া যায়নি। তবে সমাবেশে যোগদানের আগে আগে কী পরিস্থিতি দাঁড়ায়, তা এখনো বোঝা যাচ্ছে না। সব ধরনের সমস্যা মোকাবিলা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সমাবেশস্থলে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সমাবেশের স্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। আজকের মধ্যে সভামঞ্চের কাজ শুরু করা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

বিএনপির বিভাগীয় সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠ

আপডেট সময় ০১:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২