ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পুরোনো প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে নিখোঁজ ২ জন

নিজস্ব প্রতিবেদক:জয়পুরহাটে নদীতে কালীপূজা উপলক্ষে পুরোনো প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে পড়ে দুজন নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার দুপুরে শহরের চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে। জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করেছে।নিখোঁজ দুজন হলেন সনজিৎ কুমার (২২) ও তন্ময় রজক (১৬)। তাঁরা দুজনই শহরের রেল কলোনি এলাকার বাসিন্দা। এর মধ্যে সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ও তন্ময় রজক জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালীপূজা উপলক্ষে পুরোনো প্রতিমা বিসর্জন দিতে আজ দুপুরে কয়েকজন ছোট যমুনা নদীতে যান। এ সময় তন্ময় নদীতে পড়ে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে সনজিৎ নদীতে ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. শওকত আলী জোদ্দার বলেন, ছোট যমুনা নদীতে নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেছে। রাজশাহীর ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি জানি না। খোঁজখবর নিচ্ছি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পুরোনো প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নদীতে নিখোঁজ ২ জন

আপডেট সময় ০৫:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২