ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

পেঁপে চাষে মাসে দুই লাখ টাকা আয়

স্টাফ রিপোর্টার:দিনাজপুরে পেঁপে চাষে সফল হয়েছেন রুবেল হোসেন নামে এক কৃষক। উপজেলার মাহামুদপুর ইউনিয়নের টুপির হাট বাজারের এই কৃষক সুইট লেডি পেঁপের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। রুবেলের বাগানে প্রায় সব গাছে ধরেছে পেঁপে।

প্রত্যেকটি পেঁপের ওজন গড়ে ৫-১০ কেজি। পেঁপে রোপণের প্রায় ৪৫ দিন পর গোড়া থেকে ফল ধরতে শুরু করে। সেই পেঁপে বিক্রি করে বর্তমানে মাসে রুবেল আয় হচ্ছে ২-৩ লাখ টাকা।রুবেল সুইট লেডি জাতের পেঁপে চাষ করে নিজ গ্রামসহ পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছেন। এমন ফলন ফলিয়ে যে কেউ এক বিঘা জমিতে পেঁপে চাষ করে খুব অল্প সময়ে লাভবান হতে পারবেন বলে জানিয়েছেন তিনি। রুবেল হোসেন নিজ এলাকায় গড়ে তুলেছেন আধুনিক কৃষি ফার্ম নামে একটি প্রজেক্ট, সেখানে কাজ করে অনেকেরই কর্মসংস্থান হয়েছে।

রুবেল হোসেন উপজেলা কৃষি অধিদপ্তরের সহায়াতায়  ঢাকার ধামরাই উপজেলা থেকে সুইট লেডি জাতের পেঁপের চারা এনে নিজ এলাকায় চাষ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। আবার তিনি নিজেই নিজের ইউটিউবে পেঁপে চাষের সফলতার একটি ভিডিও প্রকাশ করেন।ভিডিও দেখে অনেকেই পেঁপে চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রুবেল হোসেনের পেঁপে বাগান দেখে এখন এলাকার অনেকেই উৎসাহী হচ্ছেন। পাশাপাশি বাগানটি নিয়মিত পরিদর্শনসহ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

পেঁপে চাষে মাসে দুই লাখ টাকা আয়

আপডেট সময় ০৬:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২