ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়া দশমীতে বিদায় নেবেন দুর্গা

নিজেস্ব প্রতিবেদন:বিজয়া দশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ দিন। এদিন বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের দুর্গাপূজা।

গতকাল মঙ্গলবার ছিল মহানবমী।দেশের সকল পূজামণ্ডপগুলোতে ছিল ভক্ত ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে গতকাল।

আজ বুধবার বিজয়া দশমীতে বিদায় নেবেন দুর্গা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবার নিরাপত্তার কথা বিবেচনা করে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে

পূজা উৎসবে এবার রাজধানীসহ দেশজুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এজন্য সন্তুষ্টি জানিয়েছেন হিন্দু ধর্মীয় নেতারা। তারা বলেন, করোনার প্রভাব কাটিয়ে এবার ভক্তদের পদচারণায় মুখরিত হয়েছে মন্দির-মণ্ডপ। এ উৎসবকে ঘিরে সনাতন ধর্মের মানুষের মাঝে বিপুল আনন্দ বিরাজ করছে।

এদিকে আজ বিজয়া দশমীতে সরকারি ছুটি। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে।গত শনিবার শুরু হয় শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে আজ।

ট্যাগস

বিজয়া দশমীতে বিদায় নেবেন দুর্গা

আপডেট সময় ১১:৫৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২