ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁর আত্রাই’য়ে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

স্টাফ রিপোর্টার,নওগাঁঃ  নওগাঁর আত্রাইয়ে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে অটোভ্যানের চাপায় রিয়াদুল ইসলাম রিফাত (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আত্রাই উপজেলার মহিলা কলেজ রোডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদুল ইসলাম রিফাত আত্রাই উপজেলার জয়সাড়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্লে শ্রেণির ছাত্র।
নিহত শিশুর চাচা আব্দুল মান্নান বলেন, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর রিফাতের মা তাকে নিয়ে বাড়ি ফিরছিল। ছেলের পেছনে হেঁটে যাওয়ার সময় মহিলা কলেজ রোডের জনস্বাস্থ্য অফিসের সামনে পৌঁছালে রিফাত সড়ক পার হতে যায়।

এসময় দ্রুত গতির এক অটোভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

তবে তার অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: সময় সংবাদ।

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর আত্রাই’য়ে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

আপডেট সময় ০৪:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২