ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

নতুন সিনেমায় জুটি বাঁধবেন আলিয়া-মহেশ বাবু

বিনোদন ডেক্স : আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ সদ্য মুক্তি পেয়েছে। বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। তার মাঝেই রাজামৌলির সঙ্গে আলিয়ার চুক্তির খবর প্রকাশ্যে এলো।

তেলুগু ছবিতে আলিয়ার কাজ দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি জানা গেছে দক্ষিণী পরিচালক রাজামৌলির আগামী ছবি ‘এসএসএমবি২৯’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে ‘গাঙ্গুবাই’-কে। কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে।

এ সিনেমায় আলিয়া ভাটের বিপরীতে কাজ করবেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। উল্লেখ্য, কিছু দিন আগে বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

আলিয়া ভাট এ মুহূর্তে সন্তানসম্ভবা। সূত্রের খবর, সন্তানের জন্মের পরেই এই ছবির জন্য কাজ শুরু করে দেবেন তিনি। ‘আরআরআর’-এ আলিয়ার চরিত্র তেমন প্রাধান্য পায়নি। তবু সেটাই ছিলো তার তেলুগু-অভিষেক। এ বার মুখ্য চরিত্রে তেলুগু ছবিতে অভিষেক হতে চলেছে মহেশভাট কন্যার।

শোনা যাচ্ছে, ডিসেম্বরের শেষে সন্তানের জন্ম দেবেন আলিয়া। ধুমধাম করে তার সাধের আয়োজন করছেন শাশুড়ি নীতু কাপূর এবং মা সোনি রাজদান। হলিউডেও অভিষেক হতে চলেছে আলিয়ার। হলিউডি স্পাই থ্রিলার ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিং তিনি শেষ করেছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

নতুন সিনেমায় জুটি বাঁধবেন আলিয়া-মহেশ বাবু

আপডেট সময় ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২