ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের রাস্তায় গাড়ি নিয়ে ঘুরছেন শাকিব খান

বিনোদন ডেক্স : ঢালিউডের সুপারস্টার শাকিব খান। নয় মাস আগে একটা অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার যুক্তরাষ্ট্রে যান। তবে দীর্ঘ এই সময় দূরে থেকেও অনুরাগীদের সঙ্গে রয়েছেন তিনি।

কখনও নতুন সিনেমা দিয়ে তাদের মন ছুঁয়ে গেছেন আবার কখনও ছবি নির্মাণের ঘোষণা দিয়ে কাছাকাছি থেকেছেন।

এবার এই তারকা জানালেন দেশটিতে কীভাবে সময় কাটছে তার। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব।

শিরোনাম দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের দিনগুলো’। ভিডিওতে এই তারকার আমেরিকার দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে।

সেখানে দেখা গেছে, কখনও তিনি গরম জামাকাপড় পরে আমেরিকার রাস্তা ধরে হাঁটছেন, কখনও গাড়ি চেপে পাড়ি দিচ্ছেন দূরপাল্লার পথ, কখনও আবার মুগ্ধ নয়নে দেখছেন দেশটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।

ভিডিওটি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই সেই পোস্ট লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। মন্তব্যের ঘরে গিয়ে কেউ কেউ জানতে চেয়েছেন তার নতুন ছবি সম্পর্কে। অনেকে আবার প্রিয় তারকাকে দেশে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন।

শাকিবের দেশে ফেরার দিনটি অতি নিকটে। এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে তিনি আর বেশিদিন নেই। আগামী ১৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। ফেরার আগে নেট দুনিয়ায় অনুরাগীদের খুলে দেখালেন তার মার্কিন মুলুকে দিনযাপনের ডায়েরি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

যুক্তরাষ্ট্রের রাস্তায় গাড়ি নিয়ে ঘুরছেন শাকিব খান

আপডেট সময় ০৬:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২