ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

দিনাজপুরে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের চিরিরবন্দরে সাপের কামড়ে সাথী রায় (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) রাতে উপজেলার দল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাথী রায় দল্লাপাড়া গ্রামের সরেন চন্দ্র রায়ের মেয়ে। সে ভিয়াইল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক শাখার ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে পালিত হাঁস খোঁজার জন্য বের হয় সাথী রায়। সে হাঁসগুলোকে পুকুরে দেখতে পেয়ে ঢিল দিয়ে বাড়িতে আনার চেষ্টা করে।

এসময় পুকুরের পাড়ে থাকা ঝোপের গেলে একটি সাপ তার পায়ে কামড় বসিয়ে দেয়। এ ঘটনা সে বাড়িতে এসে জানালে ওঝা দিয়ে চিকিৎসা করান। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় জানান, সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

দিনাজপুরে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

আপডেট সময় ১২:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২