ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এক কুকুরের কামড়ে আহত ২৫

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (৩ জুলাই) থেকে মঙ্গলবার (৫ জুলাই) দুপুর পর্যন্ত উপজেলার মাঘানসহ পৌরশহরের দেওথান ও মাইলোড়া এলাকায় অন্তত ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন।

এছাড়া কয়েকটি গরু ও রাজহাঁসকেও কামড়িয়েছে ওই পাগলা কুকুর।

স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার পৌর সদরে একটি পাগলা কুকুর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তা বা বাড়ির পাশে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এছাড়া কয়েকটি গরু ও হাঁসকেও কামড়েছে। এনিয়ে এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে শিশুদের নিয়ে মানুষ বেশি ভয়ে আছে।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, দু’দিনে অন্তত ২৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। একটু পর পর কুকুরে কামড়ানো রোগী আসছে। সরকারিভাবে হাসপাতালে জলাতঙ্কের ইনজেকশন না থাকায় ফার্মেসি থেকে কিনে রোগীরা ব্যবহার করছেন।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে এ বিষয়টি নিয়ে কথা বলেছি। কুকুরটিকে মেরে ফেলা ছাড়া আর উপায় নেই। না হলে কুকুরে কামড়ের রোগী আরও বাড়তেই থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, একটা পাগলা কুকুর স্থানীয়রা মেরেছে। আরেকটা রয়ে গেছে মনে হয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এক কুকুরের কামড়ে আহত ২৫

আপডেট সময় ০১:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২