ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হাসপাতাল থেকে তুলে নিয়ে পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় গতকাল রাতেই নিহত কিশোরের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে মামলার আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সনি তার এক বন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যায়। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে তুলে নিয়ে যান। পরে তাঁরা সনিকে হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন সনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সনিকে মৃত ঘোষণা করেন।

নিহত সনির বাবা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল তাঁর ছোট ছেলে সনির ১৭তম জন্মদিন ছিল। তিনি গতকাল সন্ধ্যায় ৩৫০ টাকা দিয়ে জন্মদিনের কেক কিনে দিয়েছিলেন। পরে বন্ধুদের নিয়ে সনি জন্মদিন পালন করল। খেলতে গিয়ে সনির এক বন্ধু আহত হয়েছিল। জন্মদিন পালন শেষে রাতে সনি তার বন্ধুকে দেখতে হাসপাতালে গিয়েছিল।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত কিশোরের বাবা হত্যা মামলা করেছেন। সনির লাশ গতকাল রাতেই ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হাসপাতাল থেকে তুলে নিয়ে পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২