ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে ৬ দিন পর স্বাভাবিক আন্তর্জাতিক বিমানবন্দর

সিলেট প্রতিনিধি :বিমানবন্দরের রানওয়ে থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ছয় দিন পর চালু হলো সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

বৃহস্পতিবার ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য ছেড়ে গেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা-যাওয়া করেছে।

এ প্রসঙ্গে ওসমানী বিমানবন্দরের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। রানওয়ে থেকে পানি নেমে গেছে।

উল্লেখ্য, বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরো কয়েকদিন বন্ধ থাকবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে ৬ দিন পর স্বাভাবিক আন্তর্জাতিক বিমানবন্দর

আপডেট সময় ০১:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২