ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মৌলভীবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাই নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের তেলিবিল তালতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তেলিবিল তালতলা গ্রামের মুন্সি সুলতান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন ও সুবহান মিয়ার ছেলে জালাল আহমদ। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় বটতলা বাজার থেকে মোটরসাইকেল যোগে তালতলা জামে মসজিদের সভাপতি ও ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাত ভাই জালাল আহমদ (৪৫) বাড়িতে যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় বিপরীত থেকে একটি ব্যাটারিচালিত টমটম গাড়ি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। রাস্তার ওপর খড় বিছানো থাকায় নিয়ন্ত্রণ হারায় টমটমটি।

স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, তাৎক্ষণিকভাবে গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কর্তব্যরত ডাক্তার তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার্ড করেন।

সিলেটে নিয়ে যাওয়ার সময় পথে ব্যবসায়ী গিয়াস মারা যান ও রাত ৮টার দিকে হাসপাতালে জালালকে নিয়ে গেলে দুজনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মৌলভীবাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাই নিহত

আপডেট সময় ১২:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫