ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

অতিরিক্ত চা পানের কুফল

বৃষ্টি বা শীতের দিন এক কাপ চা সহজেই মন চনমনে করে দেয়। সেই সঙ্গে মেজাজও হয় ফুরফুরে। অফিসে, বন্ধুদের সাথে আড্ডায়, পরিবারের সাথে, বই পড়ার ফাঁকে, অবসরে এক কাপ চা নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়। কিন্তু অতিরিক্ত চা খেলে হিতে বিপরীত হতে পারে।

চা খাওয়ার অভ্যাস মন্দ নয়। পরিমিত ও স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে খেলে চা থেকে মিলতে পারে অনেক উপকার। তবে উপকারী যেকোনো খাবারও বেশি খেলে তা অপকারী হয়ে যেতে পারে। চায়ের ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

চলুন জেনে নেই অতিরিক্ত চা পানের কুফল-

ক্ষুধা নষ্ট হয়

খাবারের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যাওয়াও কিন্তু একটি বড় ধরনের সমস্যা। আপনি যখন দিনের পর দিন অতিরিক্ত চা খেতে থাকবেন, তখন স্বাভাবিক খাবারের প্রতি আপনার রুচি বা আগ্রহ চলে যাবে। সহজ ভাষায় যাকে বলে ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া। ক্ষুধা নষ্ট হয়ে গেলে অন্যান্য খাবার খাওয়া হয় না। ফলে আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন।

পেট খারাপ হতে পারে

আমাদের প্রত্যেকেরই শরীরের জন্য প্রতিদিনের প্রয়োজনীয় খাবারের একটি নির্দিষ্ট পরিমাণ থাকে। তার থেকে বেশি খেয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন ধরুন আপনি যদি চা বেশি খেয়ে থাকেন তাহলে তার প্রভাব পড়বে পুরো শরীরে। এর ফলে পেট খারাপের সমস্যা দেখা দেওয়া খুব স্বাভাবিক ঘটনা। তাই পেট খারাপ থেকে দূরে থাকতে চাইলে চা খাওয়ার পরিমাণ সীমিত করতে হবে।

হজমে সমস্যা

যেকোনো খাবারই বেশি খেলে প্রথমেই দেখা দেয় হজমে সমস্যা। সেইসঙ্গে হতে পারে পেটে ব্যথা, অস্বস্তি, বমি ইত্যাদি। তাই অতিরিক্ত চা খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত চা খেলে হজমের সমস্যার পাশাপাশি হতে পারে বুকে ব্যথাও। হজমে সমস্যা ও অনিদ্রার কারণে আপনার মেজাজ একটুতেই খিটখিটে হয়ে যাবে।

অনিদ্রার জন্য দায়ী

ঘুম না আসা নিয়ে অভিযোগ করার আগে খেয়াল করুন, এর জন্য আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাস দায়ী নয় তো? অতিরিক্ত চা খাওয়ার কারণে ঠিকভাবে ঘুম আসে না। তাই দিনের বেলা চা কম খান। সন্ধ্যার পর চা খাওয়া থেকে বিরত থাকুন। এতে অনিদ্রার সমস্যা কাছে ঘেঁষতে পারবে না।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

অতিরিক্ত চা পানের কুফল

আপডেট সময় ০১:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২