ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত দলের সদস্য জব্বার গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে থানা পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল জব্বার (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

এজাহারের বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত বছরের ৯ মার্চ উপজেলার মাইপুর ব্রিজ এলাকায় উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদকে মারাত্মক জখম করে তার কাছে থাকা ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ছিনতাই করে ডাকাত দলের সদস্য জব্বার। সে সময় থেকেই তাকে খুঁজতে থাকে পুলিশের একটি বিশেষ দল।

এরপর সোমবার (২৩ মে) সন্ধ্যার প্রাক্কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নিশ্চিন্তপুর মোড় এলাকা থেকে ওই ডাকাত সদস্য জব্বারকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্বার মোটরসাইকেল ছিনতাইয়ের কথা স্বীকার করেছে এবং এর আগেও বিভিন্ন থানায় তার নামে ৯টি মামলা রয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে। গ্রেফতারকৃত আব্দুল জব্বার পোরশা উপজেলার শোভাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বলে জানা যায়।

পরদিন মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি তারেকুর রহমান সরকার জানিয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত দলের সদস্য জব্বার গ্রেফতার

আপডেট সময় ০৬:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২