ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় ডোবার পানিতে পড়ে ইয়ানুর নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু ইয়ানুর ওই গ্রামের সোহাগ মোল্লার ছেলে। শিশুর নানা স্বপন আলী জানান, সকালে বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল ইয়ানুর। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কোনো এক সময় শিশুটি বিছানা ছেড়ে ঘরের পেছনে চলে যায়। সেখানে নতুন কাটা ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়।

সকাল সাড়ে ৮টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই ডোবার পানিতে শিশু ইয়ানুরের স্যান্ডেল ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, শিশু ইয়ানুরের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস

পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২