ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবক গ্রেপ্তার

পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ১০ যুবক

নওগাঁর সাপাহার উপজেলা থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ১০ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার(২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম, মদনসিং গ্রামের আব্দুল গনির ছেলে সাকিব হাসান, পিছল মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমরান, মানিকুড়া গ্রামের আজিজুল হকের ছেলে কামাল হোসাইন ও রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম, জয়পুর গুচ্ছগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম, খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান, সৈয়দপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে রাশেদ মিলন, বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ ও অপর আসামী হলেন পত্নীতলা উপজেলার সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ শান্ত।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মাসুদ রানা বলেন, গোপন সংবাদে জেলার সাপাহার থানার সাপাহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি টিম। অভিযানে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাজার এলাকা থেকে ১২ টি সিপিইউ, ১৬টি হার্ড ডিস্ক, ১২ টি মনিটর, চারটি মাউস, নয়টি বিভিন্ন ক্যাবল, আটটি কী-বোর্ড সহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। রাতেই আসামিদের বিরুদ্ধে সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী ১০ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানার র‌্যাবের পক্ষ থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার ১০যুবককে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ১০ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২