ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

পরীমনি ও রাজ অভিনীত ‘গুণিন’ সিনেমা ওটিটিতে আসছে।

বিনোদন ডেক্স : মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুণিন’। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে আসছে।

আগামী ২৪ মার্চ রাত ৮টা থেকে দেশি প্ল্যাটফর্ম চরকিতে ‘গুণিন’ দেখা যাবে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা।

এ প্রসঙ্গে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে ‘গুণিন’, তেমনটাই হচ্ছে। ’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। এর গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব! তার তিন নাতি রহম, আলী ও রমিজ।

গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভূজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

সিনেমাটির প্রধান দুটি চরিত্র রমিজ ও রাবেয়ার চরিত্রে দেখা যাবে রাজ ও পরীমনিকে। এছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

পরীমনি ও রাজ অভিনীত ‘গুণিন’ সিনেমা ওটিটিতে আসছে।

আপডেট সময় ০৫:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২