ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

সন্তানের পদবি ঠিক করে ফেলেছেন সোনম!

বিনোদন ডেক্স : আর কয়েক মাসের অপেক্ষা। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

সোমবার (২১ মার্চ) নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করে নেটমাধ্যমে সেই সুখবর দিয়েছেন তিনি। তবে, নতুন খবর হলো—সন্তানের পদবি ঠিক কী হবে তা বহু আগেই ঠিক করে রেখেছিলেন ‘নীরজার’ তারকা!

বরাবরই মনেপ্রাণে নারীবাদী সোনম। কোনোদিনই নিজের মতামত স্পষ্টভাষায় জানাতে দ্বিতীয়বার ভাবেননি। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের নারীবাদী মনোভাবের প্রমাণ রেখেছেন তিনি। একবার এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছিলেন যে, তিনি তার স্বামীর সঙ্গে এরই মধ্যে আলোচনা সেরে রেখেছেন যে ভবিষ্যতে তাদের আগত সন্তানের পদবি ঠিক কী হওয়া উচিত। জানিয়েছিলেন, আলোচনার শেষে ঠিক হয়েছিল রাখা হবে ‘সোনম আহুজা’। কেন? সে জবাবও দিয়েছিলেন অনিল-কন্যা।

সোনমের মতে, বিয়ের পর তিনি তার স্বামীর পরিবারের অংশ হয়েছেন। অন্যদিকে, তার স্বামী আনন্দও সোনমের পরিবারের অংশ হয়েছেন। সেইজন্য বিয়ের পরপরই নিজের নাম বদলে সোনম কাপুর আহুজা করে ফেলেছিলেন এ বলি অভিনেত্রী। পাশাপাশি, আনন্দও নিজের নাম বদলে হয়েছেন আনন্দ সোনম আহুজা। তাই তাদের সন্তানের নামের সঙ্গে জুড়ে থাকবে ‘সোনম আহুজা’।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই রয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

সন্তানের পদবি ঠিক করে ফেলেছেন সোনম!

আপডেট সময় ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২