ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ঈশানকে রেখে ছুটি কাটাতে বেরিয়ে পড়লেন যশ-নুসরাত

বিনোদন ডেক্স : কলকাতার জনপ্রিয় জুটি যশ-নুসরাত। নানা কারণে সম্প্রতি টালিউডের সবচেয়ে আলোচনায় এ রিয়েল লাইফ জুটি। মা হওয়ার পর নুসরাত সদ্য নিজের কাজে ফিরেছেন। হাতে তার বেশ কয়েকটি ছবি।

সম্প্রতি এ জুটি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির শুটিং শেষ করেছেন। সেই শুটিং শেষ করেই কিছুদিনের ছুটি নিলেন যশ ও নুসরাত। গ্রীষ্মকালীন অবকাশে বেরিয়ে পড়লেন তারা।

শনিবার (১২ মার্চ) কলকাতা বিমানবন্দর থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন নুসরাত ও যশ। চোখে সানগ্লাস, জলপাই রঙের জাম্প শুটে ছবি তুলেছেন নুসরাত। ইনস্টাগ্রামে শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় হইচই। ছবি দেখে নেটিজেনদের অনেকে বলছেন, ‘সেরা সুন্দরী’।

নুসরাতের মতোই ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন যশ দাশগুপ্তও। যশকে দেখা গেলো কালো রঙের জ্যাকেটে। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দিলেন নুসরাত-যশ। তবে ঠিক কোথায় ছুটি কাটাতে যাচ্ছেন, তা স্পষ্ট করেননি তারকা দম্পতি।

এদিকে, নেটিজেনরা যশ ও নুসরাতের ছবি দেখে খোঁজ শুরু করে দিয়েছেন ছেলে ঈশানের। তাদের প্রশ্ন- ছোট্ট ছেলেকে ছেড়ে কেন বার বার ঘুরতে যাচ্ছেন দম্পতি?

২০২১ সালের আগস্টে জন্ম হয় নুসরাতপুত্র ঈশানের। বার্থ সার্টিফিকেটের মাধ্যমে প্রকাশ্যে আসে ঈশানের বাবার নাম যশ দাশগুপ্ত। তবে তাকে নিয়ে ওঠা সব গুঞ্জনকে ভুলে নিজের পরিবার ও ক্যারিয়ারের দিকেই এখন নজর নুসরাত জাহানের।

ক্যারিয়ার, যশ, সন্তান ও ঈশানকে নিয়ে দিব্যি রয়েছেন নুসরাত। আগেও যেমন তাকে কেন্দ্র করে ওঠা গুঞ্জনকে পাত্তা দিতেন না নুসরাত, এখনো তিনি সেরকমই।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

ঈশানকে রেখে ছুটি কাটাতে বেরিয়ে পড়লেন যশ-নুসরাত

আপডেট সময় ১১:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২