ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী ছবি

নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত বাবুল নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়া বিশ্বাসের ছেলে। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

নড়াইল জজকোর্টের পবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় অপর দুই আসামি মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই জাহিদুল ইসলাম জানতে পারে ভওয়াখালী বাবুলের বাড়িতে অস্ত্র বেচা-কেনা চলছে। এ সময় পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল, মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে গ্রেপ্তার করে। তাদের তল্লাশি করে বাবুলের কাছ থেকে ৬ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এছাড়া ঘরের মধ্য থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০১:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২