ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গুণিন’

বিনোদন ডেক্স : অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমা। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর পেয়েছে।
প্রথম দিকে ছবিটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা থাকলেও এবার তা মুক্তি পাচ্ছে সিনেমা হলে, আগামী ১১ মার্চ।‘গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব।

তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমার শ্যুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেয়া হয়ে এই সিনেমার গল্প।

সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে গুণিন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে।

সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফমেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘গুণিন’

আপডেট সময় ০৩:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২