ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

নতুন প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী

বিনোদন ডেক্স : তৃতীয় স্বামীর সঙ্গে এখনো আইনি বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। তবে ২০২০ সালের অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন অভিনেত্রী।

এরপরপরই তার নতুন প্রেমিকের খবর প্রকাশ্যে এসেছে। জনসমক্ষে খুব একটা সামনে আসেনি তারা। তবে ব্যতিক্রম ঘটলো এবার কালী পূজায়।

বৃহস্পতিবার বাড়িতে বেশ বড়সড় করেই কালী পূজার আয়োজন করেছিলেন শ্রাবন্তী। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন তার প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। সেখানেই ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তারা।

ইতিমধ্যেই তাদের দু’জনের সেই সব ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়ায় গুঞ্জন, তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি-সুন্দরী? ছবিতে সাদা রঙের নেটের শাড়ি ও হালকা মেকআপে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অন্যদিকে, কালো পাঞ্জাবি পরে ছিলেন অভিরূপ।

যে বহুতল ভবনে থাকেন শ্রাবন্তী, সেই আরবানারই বাসিন্দা অভিরূপ। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী। একসঙ্গে দেশের বাইরেও নাকি ঘুরতে গিয়েছিলেন তারা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

নতুন প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী

আপডেট সময় ১১:২৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২