ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

যে কারণে নওগাঁয় বাড়ছে পেয়ারা চাষ

নওগাঁয় বেড়েছে থাই পেয়ারা চাষ

স্টাফ রিপোর্টার :নওগাঁয় দিন দিন বাড়ছে পেয়ারা চাষ। লাভজনক হওয়ায় এটি চাষে কৃষকদের মাঝে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। নিজেদের জমি না থাকলেও জমি বন্ধক নিয়ে পেয়ারা বাগান করছেন কৃষকরা। তবে যে পরিমাণ পেয়ারার বাগান রয়েছে তা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে পাঠানো সম্ভব হয় না বলে জানিয়েছেন কৃষকরা।

পেয়ারা চাষের প্রতি আগ্রহ থাকায় জমি বন্ধক নিয়ে বাগান করেছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে আহাদ আলী। নিজের বসবাসকৃত বাড়ি ছাড়া চাষাবাদের কোনো জমি নেই। তিনি ও তার ছেলে সামছুলকে নিয়ে পেয়ারা বাগান করেছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ৪৪৭ হেক্টর জমিতে পেয়ারা বাগান রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৫ হেক্টর, নিয়ামতপুরে ১১৮ হেক্টর, মান্দায় ২২ হেক্টর, মহাদেবপুরে ৩০ হেক্টর এবং ধামইরহাটে ৭০ হেক্টর।

জানা গেছে, বিভিন্ন রকমের ফলের ব্যবসা করে সংসার চালান আহাদ আলী। ছেলে সামছুল কলা ব্যবসা করার সুবাদে কুষ্টিয়া জেলায় তার আসা-যাওয়া রয়েছে। সেখানে পেয়ারা বাগান মালিকদের সঙ্গে তার পরিচয় হয়। তাদের কাছ থেকে পেয়ারা চাষের ধারণা নিয়ে থাই পেয়ারার চারা কিনে নিয়ে আসেন। তবে পেয়ারা বাগানের পরিচর্চা থেকে শুরু করে সবকিছুর তদারকি করেন আহাদ আলী।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

যে কারণে নওগাঁয় বাড়ছে পেয়ারা চাষ

আপডেট সময় ০৬:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২