ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে ট্রাকচাপায় ২ ভ্যানযাত্রী নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন।

উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে শুক্রবার রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট চন্ডিপুর গ্রামের গরু ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) ও উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের কফিনের ছেলে আব্দুল বাসেদ (৬০)। এছাড়া গুরুতর আহত ভ্যানচালক একই গ্রামের মনির হোসেনের ছেলে আলতাফুর (৩০) আহতাবস্থায় বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে বীরগঞ্জ শহরে যাচ্ছিল। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই বাচ্চু মিয়া মারা যান।

স্থানীয়রা আব্দুল বাসেদ ও আলতাফুরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল বাসেদকে মৃত ঘোষণা করেন।

দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম জানান, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পিয়াল এন্টারপ্রাইজের মালবাহী ঘাতক ট্রাকটি (যশোর ট-১১-৫০৩৮) আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে ট্রাকচাপায় ২ ভ্যানযাত্রী নিহত, আহত ১

আপডেট সময় ০১:০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১