ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

মা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিনোদন ডেক্স : সম্প্রতি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাসের বিয়ে ভাঙনের খবরে বলিউডসহ পুরো মিডিয়াপাড়া সরব ছিল। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নতুন এক খবরের আভাস দিয়ে রাখলেন এই অভিনেত্রী। তার এ আভাস বুঝতে বাকি নেই অনুরাগীদের জন্য।

ইন্টারনেটভিত্তিক প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নিকের ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’ নামে এক অনুষ্ঠান। সে অনুষ্ঠানে জোনাস পরিবারের সদস্যরা একে অপরকে নিয়ে মজা করেন। প্রিয়াঙ্কা সেখানে তার এবং নিকের বিয়ে নিয়ে বলেন, ‘লোকে তো ভাবে আমাদের সম্পর্কটি মানুষকে দেখানোর জন্য। এ পরিবারে আমরাই একমাত্র দম্পতি, যাদের কোনো সন্তান নেই এখনও। উই আর এক্সপেক্টিং আ… (অপূর্ণ বাক্য)।

তার এ অপূর্ণ একটি কথাই জল ঢেলে দিয়েছে সোমবার তৈরি হওয়া বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে। নেটিজেনদের ধারণা, শীগ্রই মা হতে চলেছেন এই অভিনেত্রী। দ্রুতই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেবেন প্রিয়াঙ্কা।

এদিকে বিয়ের পরেই প্রিয়াঙ্কা তার স্বামী নিকের পদবি জুড়ে দিয়েছিলেন নিজের নামের পাশে। ইনস্টাগ্রাম, টুইটারে জ্বলজ্বল করছিল ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। আচমকাই সেই নামে পরিবর্তন দেখতে পাওয়া যায়। উধাও হয় ‘জোনাস’ এবং ‘চোপড়া’। তিনি ফিরে গেলেন কেবল নিজের নামে। নিজের পদবিও নেই সেখানে। ব্যস, বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত পেয়ে চিন্তায় অনুরাগীরা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

মা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

আপডেট সময় ১০:৫৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১