ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

‘লীলামন্থন’ নাম বদলে ‘জীবন যন্ত্রণা’ নামে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

বিনোদন ডেস্ক:  এর আগেও বেশ কয়েকবার শিরোনামে এসেছে প্রয়াত নায়ক মান্নার শেষ সিনেমাটি ৷ এবার জানা গেল, নাম বদলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

২০০৫ সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো। তখন এটির নামকরণ করা হয় ‘লীলামন্থন’। তবে, কিছু অংশের কাজ বাকি থাকতেই ২০০৮ সালে মান্নার মৃত্যু হয়। ফলে আটকে যায় সিনেমাটির অবশিষ্ট কাজ৷

অবশেষে বাকি অংশের শুটিং শেষ করে ২০১১ সালে ‘লীলামন্থন’ নামে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। তখন নামের কারণে সিনেমাটি আটকে দেওয়া হয়েছিল।

কিন্তু, দীর্ঘ এক দশক আটকে থাকার পর নাম পরিবর্তন করে সেন্সর ছাড়পত্র পেয়েছে এ সিনেমা। নতুন নাম দেয়া হয়েছে ‘জীবন যন্ত্রণা’।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘জীবন যন্ত্রণা’ আগামী বছরের ২৬ মার্চ মুক্তি পাবে।

এ সিনেমায় নায়ক মান্নার বিপরীতে আছেন মৌসুমী৷ আরও অভিনয় করেছেন পপি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা ও মিশা সওদাগরসহ অনেকে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

‘লীলামন্থন’ নাম বদলে ‘জীবন যন্ত্রণা’ নামে মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা

আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১