ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখজনক, ভারতের জন্য লজ্জাজনক’: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:  ভারত ও বাংলাদেশ সরকার কেউই চায় না সীমান্তে একটি লোকও মারা যাক। এ নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে। এত কিছু হওয়ার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে। এটি বাংলাদেশের জন্য দুঃখজনক ও ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর সব দেশ এক বাক্যে বলেছে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়। এরইমধ্যে রেজুলেশন পাস হয়েছে। আমরা বিশ্বাস করি এতে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের ওপর চাপ পড়বে। এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বললেও তারা তাদের কথা রাখেনি।

এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপডেট সময় ০৩:৪৪:২২ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১