ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

পটুয়াখালী কলেজ ছাত্রাবাসের ফ্লোর দেবে ৮ ছাত্র আহত

পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসে ফ্লোর দেবে গিয়ে আট ছাত্র আহত হয়েছেন। সোমবার (১৫ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, ছাত্রাবাসে এলার্ট মিটিং শেষ করে বের হয়ে সবাই বারান্দায় দাঁড়ান। এ সময় হঠাৎ করে ফ্লোরের নিচে প্রায় সাত ফিট গর্ত হয়ে যায়। এ গর্তে আট ছাত্র পড়ে আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে কলেজ ছাত্রাবাসের সহকারী হল সুপার মো. সামিম আহম্মেদ বলেন, সাম্প্রতিক সময়ে ড্রেজার মেশিন দিয়ে কলেজের মাঠে বালি ভরাট করা হয়েছে। ধারণা করা হচ্ছে বালির সঙ্গে থাকা পানি বের হয়ে যাওয়ার সময় হোস্টেলের ওই অংশ থেকে মাটি সরে যায়। ফলে এমনটা ঘটে। রাতে যে আট শিক্ষার্থী আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজন হোস্টেলে ফিরেছেন, বাকি তিন চার জন এখনো হাসপাতালে আছেন।

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

পটুয়াখালী কলেজ ছাত্রাবাসের ফ্লোর দেবে ৮ ছাত্র আহত

আপডেট সময় ১১:১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১