ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মেহেরপুরে নির্বাচনি সহিংসতায় ২ ভাই নিহত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় নির্বাচনী সহিংসতায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ মেম্বার প্রার্থীর সমর্থকরা। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নিহত দুই ভাই হলেন— একই এলাকার সাহারুল হোসেন ও জাহারুল ইসলাম।

গ্রামবাসী জানান, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও আওয়ামী লীগ সমর্থক আজমাইন হোসেন টুটুলের সমর্থকরা গ্রামে ভোট চেয়ে ফিরছিলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যায়ে যায়। পরে দুপক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আতিয়ার পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। এ ঘটনায় অন্তত ২৫ জন কমবেশি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং বামুন্দির কয়েকটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে। গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মেহেরপুরে নির্বাচনি সহিংসতায় ২ ভাই নিহত

আপডেট সময় ০১:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১