ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মীরসরাইয়ে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। শুক্রবার রাত ৮টার দিকে বারইয়ারহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, কয়লা এলাকার প্রাইভেটকার চালক নুর আলম গাড়ি চালিয়ে করেরহাটের দিকে আসছিলেন।

এসময় নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি উঁচু সড়ক অতিক্রমকালে রামগড়মুখী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যান।

সূত্র : ইউএনবি

ট্যাগস

মীরসরাইয়ে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১২:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। শুক্রবার রাত ৮টার দিকে বারইয়ারহাট-রামগড় সড়কের নয়টিলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, কয়লা এলাকার প্রাইভেটকার চালক নুর আলম গাড়ি চালিয়ে করেরহাটের দিকে আসছিলেন।

এসময় নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি উঁচু সড়ক অতিক্রমকালে রামগড়মুখী একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যান।

সূত্র : ইউএনবি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481