ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি:  বরগুনার আমতলীতে একশ পিচ ইয়াবাসহ মেহেদী হাসান (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী পৌর শহরের বটতলা এলাকায় অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবাসহ বরগুনা ডিবি পুলিশ একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার খাপড়াভাঙ্গা ইউনিয়নের সুধিরপুর গ্রামের সোনা মিয়ার পুত্র।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার হওয়া মাদক কারবারি মেহেদী হাসান একজন চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ক্রয়- বিক্রয়ের ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা সে আমতলীতে বিক্রি করতে আসছিল।

 বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত কারবারি মেহেদীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০২:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১