ঢাকা ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রংপুর প্রতিনিধি : রংপুরে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে ওই নারীকে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এখন পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের গেন্ডারিয়া এলাকার মনসুর আলীর মেয়ে।

রংপুর কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বলেন, ওই নারী চার্জার রিকশা করে বাংলাদেশ ব্যাংকের মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন।

এসময় অসাবধানতাবশত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সড়কে ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোয়ার হোসেন আরও বলেন, জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম ও ঠিকানা পাওয়া গেলেও পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট সময় ১২:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১