ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

প্রতিপক্ষের বাড়িতে রান্নাঘরের ধোয়া, গৃহবধূকে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি :মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রান্নাঘরের ধোঁয়া যাওয়ায় প্রতিপক্ষের হামলায় খাদিজা বেগম (৫০)নামের এক নারী নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভিটি মালদা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত এক নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত খাদিজা বেগম ওই গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। আটককৃতরা হলেন- রমজান আলী, আল-ইসলাম, বকুল বেগম, অভি ছৈয়াল ও আনোয়ার ছৈয়াল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভিটি মালদা গ্রামের মুক্তার বেপারীর সঙ্গে প্রতিবেশী রমজান বেপারীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

পূর্ব বিরোধের জের ধরে ও রান্না ঘরের ধোয়া যাওয়া নিয়ে মুক্তার বেপারীর বাড়িতে হামলা চালায় রমজান, আলি ইসলাম, আনোয়ার, অভি, বকুল বেগমসহ কয়েকজন। এসময় মুক্তার বেপারীর স্ত্রী খাদিজা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেফতারের পর সোমবার আদালতে তোলা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

প্রতিপক্ষের বাড়িতে রান্নাঘরের ধোয়া, গৃহবধূকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১