ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শম্পা আক্তার তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজারের ওই বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. রেজোয়ান বাবু জানান, খবর পেয়ে পুলিশ সকালে বড় মগবাজার এলাকার ছয়তলার একটি কক্ষ থেকে শম্পা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

তিনি বলেন, ওই নারীকে নিজ কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই রেজোয়ান বাবু আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই নারী নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।

তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬