ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নদীতে পড়লো বিমান ১৩৬ যাত্রী অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেক্স: অল্পের জন্য রক্ষা পেল ১৩৬ বিমান যাত্রী ।অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডার একটি নদীতে গিয়ে পড়েছে বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান। বিমানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে বিমানবন্দরে অবতরণের সময় কাছাকাছি একটি নদীতে গিয়ে পড়ে

তবে ওই দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানের সব যাত্রী এবং ক্রু সদস্য। তাদের সবাইকে নিরাপদেই বিমানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বিমানটি যেখানে গিয়ে পড়েছে সেখানে পানি কম ছিল। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ফলে যাত্রীদের বড় ধরনের কোন ক্ষতি হয়নি।

স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে মিয়ামি এয়ার ইন্টারন্যাশনালের ওই বিমানটি একটি নৌ-বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। বিমানটি গুয়ান্তানামো বে থেকে যাত্রা করেছিল। অবতরণের সময় এটি রানওয়ে থেকে ছিটকে সেন্ট জন্স নদীতে গিয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় বিমানের সব যাত্রী নিরাপদে আছেন। ২১ জন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো আঘাতই তেমন গুরুতর নয়।

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি যে সময় অবতরণের চেষ্টা করছিল তখন ভারী বজ্রপাত হচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটিতে ১৩৬ জন যাত্রী ছিল। তবে সে সময় বিমানটিতে কতজন ক্রু ছিলেন তা স্পষ্ট নয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নদীতে পড়লো বিমান ১৩৬ যাত্রী অল্পের জন্য রক্ষা

আপডেট সময় ০৭:২২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯