ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

চেয়ারম্যানের নাম ব্যবহার করে প্রতারণায় যুবক গ্রেফতার

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে ইমরান সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ১০ টায় তাকে রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সখ্যতার কথা বলে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার পিপিএম (সেবা) এর ব্যাক্তিগত মোবাইল নাম্বার সংগ্রহ করে।

নিজেকে শেখ ফজলে শামস পরশ বলে পরিচয় দিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করেন। পুলিশ ‘আইকন অ্যাপস’ ব্যবহার করে দেখেন প্রতারকের ব্যবহৃত সিম ০১৯৩৪-১৪৪১২৯ শেখ পরশের নামে রয়েছে।

বিষয়টি নিয়ে গোলক ধাঁধায় পড়ে যান গোয়েন্দা কর্মকর্তারা। পরে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার প্রতারণার বিষয়টি আবিস্কার করতে সক্ষম হন গোয়েন্দারা। প্রতারকের নাম ইমরান সরদার (২৬), সে শ্রীফলতলা ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হলে সে স্বেচ্ছায় তার প্রতারণার কথা স্বীকার করে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে শুক্রবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতে প্রতারণার বিষয়টি স্বীকার করে সে।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক উজ্জ্বল দত্ত শুক্রবার রাতে জানান, ইমরান সরদার ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অভিনব কায়দায় বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

চেয়ারম্যানের নাম ব্যবহার করে প্রতারণায় যুবক গ্রেফতার

আপডেট সময় ০৬:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১