ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মসজিদে টিকটক ভিডিও শুটিং ভাইরাল ,জড়িতদের খুঁজছে পুলিশ

কুমিল্লা  প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় সম্প্রতি টিকটক ভিডিও শুটিং করেছেন কয়েকজন তরুণ-তরুণী। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

যা নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। মসজিদের মতো পবিত্র স্থানে এমন ভিডিও ধারণের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

ভিডিও ধারণের স্থান ও মসজিদের নাম শনাক্ত করা গেলেও এখনো জানা যায়নি ওই তরুণ-তরুণীদের নাম-পরিচয়। তবে তাদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি টিকটক ভিডিওটি ওই মসজিদের বারান্দায় ধারণ করা হয়। পরে এটি ফেসবুকে আপলোড হলে তুমুল সমালোচনা শুরু হয়। মসজিদের মতো একটি পবিত্র স্থানে এ ধরনের ভিডিও শুটিং দেখে মর্মাহত হয়েছেন অনেকেই।

তারা জানিয়েছেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ নারী নিয়ে এসে মসজিদের বারান্দায় এমন নোংরামি করতে পারে না। এরা বিকৃত মানসিকতার। দ্রত এদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের একজনের বাড়ি দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়নে বলে জানা গেছে।’

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

মসজিদে টিকটক ভিডিও শুটিং ভাইরাল ,জড়িতদের খুঁজছে পুলিশ

আপডেট সময় ১০:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১