ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নুসরত বারুচা হঠাৎ অসুস্থ; শ্যুটিং থেকে হাসপাতালে

অভিনেত্রীঃ নুসরত বারুচা ( Nushrratt Bharuccha )

বিনোদন ডেক্সঃ  পরিচালক লাভ রঞ্জনের (Luv Ranjan) ছবির শ্যুটিং করছিলেন, সেট থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হল অভিনেত্রী নুসরত বারুচা (Nushrratt Bharuccha)কে।

ঠিক কী হয়েছে অভিনেত্রীর?

সর্বভারতীয় সংবাদ-মাধ্যম সূত্রে খবর, নুসরত বারুচা (Nushrratt Bharuccha)র ভার্টিগো ধরা পড়েছে। জানা যাচ্ছে,  শ্যুটিংয়ে যাতায়াতের সুবিধার কারণে সেটের কাছে একটি হোটেলে গত তিন সপ্তাহ ধরে থাকছিলেন অভিনেত্রী। হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে নুসরত ভেবেছিলেন, দু-একদিনের মধ্যে তিনি হয়ত সুস্থ হয়ে উঠবেন। তবে তা না হওয়ায় অবশেষে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়  নুসরত বারুচা (Nushrratt Bharuccha)কে।

নুসরতের (Nushrratt Bharuccha) কথায়, ”আমি ভেবেছিলাম, ঠিক হয়ে যাবে, তবে পরদিনও শ্যুটিংয়ে গিয়ে দেখি মাথা ঘুরছে, কিছুই করতে পারছি না। তাড়াহুড়ো করে হিন্দুজা হাসপাতালে (মুম্বাই) নিয়ে যাওয়া হয়। যখন হাসপাতালে গেলাম, ততক্ষণে আমার অবস্থার আরও অবনতি হয়েছে, দাঁড়াতে পারছিলাম না, হুইল চেয়ারে করে উপরে নিয়ে যাওয়া হয়। ব্লাড প্রেসার নেমে ৬৫/৫৫ হয়ে যায়।” নুসরত জানান, ”আমার খবর পেয়ে বাবা-মা হাসপাতালে পৌঁছোন, তবে আমায় ভর্তি থাকতে হয়। গত ৬-৭দিন ধরে বাড়িই আছি, ওষুধ খাচ্ছি। আরও ৭দিনের ছুটি রয়েছে তারপর কাজে যোগ দেব।”

শেষবার নুসরত (Nushrratt Bharuccha)কে ‘আজিব দাস্তা’ ছবিতে দেখ গিয়েছে। এই মুহূর্তে নুসরতের ঝুলিতে রয়েছে ‘রাম সেতু’, ‘হার্ডাং’ ও ‘ছোড়ি’।

সূত্রঃ ZEE NEWS

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

নুসরত বারুচা হঠাৎ অসুস্থ; শ্যুটিং থেকে হাসপাতালে

আপডেট সময় ০৬:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১