ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শিল্পার জায়গা নিতে চান না রাভিনা

বিনোদন ডেক্স : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ‘সুপার ড্যান্সার-ফোর’ শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু স্বামী রাজ কুন্দ্রার প্রেপ্তারের পর থেকে তাকে আর এই নাচের রিয়েলিটি শোয়ে দেখা যায়নি।

এদিকে শিল্পার পরিবর্তে বিচারকের দায়িত্ব পালনের জন্য অভিনেত্রী রাভিনা টেন্ডনকে প্রস্তাব দেন অনুষ্ঠানের নির্মাতা। কিন্তু এতে রাজি হননি রাভিনা। শিল্পার জায়গা নিতে চান না তিনি। এই অভিনেত্রী নাকি বলেছেন, ‘এই শো শুধু শিল্পার।’ টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

বিগত চার বছর ধরে এই শোয়ের সঙ্গে যুক্ত শিল্পা। তার সহকারী বিচারক হিসেবে রয়েছেন গীতা কাপুর ও অনুরাগ বসু। শিল্পার অবর্তমানে এখন অতিথি বিচারক দিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। অতিথি বিচারক হিসেবে প্রতি সপ্তাহে জেনেলিয়া ডিসুজা, রিতেশ দেশমুখ, সোনালী বেন্দ্রে, মৌসুমী চ্যাটার্জিকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন।

গ্রেপ্তারের পরদিন রাজকে ২৩ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এরপর তা বাড়িয়ে ২৭ জুলাই করা হয়। এরপর তাকে ১৪ দিন পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বোম্বে উচ্চ আদালত। ২ আগস্ট রাজের জামিন আবেদনের শুনানি রয়েছে।

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

শিল্পার জায়গা নিতে চান না রাভিনা

আপডেট সময় ০৫:১৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১