ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাচারের চেষ্টা আটক ২

রংপুর প্রতিনিধি : রংপুরে চলমান লকডাউনে কৃত্রিম পা লাগিয়ে রোগী সেজে অ্যাম্বুলেন্সযোগে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে দুজনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে চেকপােস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এসময় আনুমানিক ১০-১১ লাখ টাকা মূল্যের ৪১০ গ্রাম হেরোইন ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

র‍্যাব-১৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এসব তথ্য জানান।

তিনি জানান, দুই মাদক কারবারি একটি অ্যাম্বুলেন্সে রাজশাহী থেকে রংপুর আসছেন, এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোরে র‍্যাবের একটি অভিযানিক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে জরুরি চেকপােস্ট বসায়।

এসময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে দেখা যায়, দুজনের মধ্যে একজন এক পা পঙ্গু এবং তার পুরো শরীরে টিউমার। ওই ব্যক্তির এক পা হাঁটু থেকে বিচ্ছিন্ন। তাতে কৃত্রিম প্লাস্টিকের পা সংযুক্ত।

কৃত্রিম প্লাস্টিকের পায়ের ব্যাপারে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় কৃত্রিম প্লাস্টিকের পায়ের ভেতর অভিনব কায়দায় লুকানো হেরােইন উদ্ধার করা হয়। পরে বুলবুল আহম্মেদ (৪০) ও আজিজুর রহমান (৩৫) নামের দুজনকে আটক করা হয়। উভয়ই রাজশাহীর বাসিন্দা। এসময় ৪১০ গ্রাম হেরােইন ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

অ্যাম্বুলেন্সে রোগী সেজে হেরোইন পাচারের চেষ্টা আটক ২

আপডেট সময় ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১