ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক Logo আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী Logo পত্নীতলায় নজরুল বর্ষের সেমিনার ও পুরস্কার বিতরণ Logo নওগাঁয় ‘মানাপ’-এর উদ্যোগে শারদীয় শুভেচ্ছা উপহার বস্ত্র বিতরণ Logo মহিলা বিষয়ক কর্মকর্তাকে অফিসে দেখা মেলে না Logo দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা Logo টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু Logo নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সভাপতি মোস্তাক, সম্পাদক, তৌফিকুল ইসলাম কমিটি ঘোষনা Logo নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পর্ন সিনেমা বানাতেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ

বিনোদন ডেক্স : পর্ন সিনেমা বানানো এবং সেগুলো ছড়িয়ে দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

কিন্তু রাজ একা নন, রাজের মতো বলিউডের এক অভিনেত্রীও টাকার প্রলোভন দেখিয়ে উঠতি অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে পর্ন সিনেমা বানাতেন।

বলিউডের সেই অভিনেত্রীর নাম গহনা বশিষ্ঠ। ছবি থেকে বিজ্ঞাপন, ওয়েব সিরিজ সর্বত্রই তার বিচরণ। চলতি বছরের শুরুতে সম্পূর্ণ ভিন্ন কারণে সংবাদমাধ্যমের নজর কেড়েছিলেন তিনি। অভিনয়ের বাইরেও তার নতুন ভূমিকার সন্ধান পাওয়া গিয়েছিলো।

তিনি নাকি পর্ন ভিডিও প্রস্তুতকারক। নিজের পরিচিতি কাজে লাগিয়ে টাকার লোভ দেখিয়ে কম বয়সী ছেলে-মেয়েদের দিয়ে পর্ন ছবি বানাতেন তিনি। যে কারণে তাকে গ্রেপ্তার হতে হয়েছিলো।

২০১২-র ‘মিস এশিয়া বিকিনি’ প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন গহনা। তারপর প্রচুর নামী সংস্থার মডেল হয়েও কাজ করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। ইন্ডাস্ট্রিতে কর্মজীবন শুরু করেছিলেন টেলিভিশনে অভিনয় করেই। এরপর কিছু হিন্দি ছবিতেও দেখা গিয়েছে তাকে। কিন্তু এখনো পর্যন্ত তার কোনে হিন্দি ছবি সেভাবে সফল হয়নি। ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ তিনি।

গহনার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ছবির দুনিয়ায় কাজের জন্য আসা নতুন এবং পরিশ্রমী অভিনেতা-অভিনেত্রীদের টাকার লোভ দেখাতেন। তাদের প্রতি পর্ন ভিডিওতে ১৫ থেকে ২০ হাজার করে টাকাও পারিশ্রমিক দিতেন গহনা। তারপর সেই ভিডিও বিভিন্ন নেট মাধ্যমে বিক্রি করে উপার্জন করতেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ট্যাগস

নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

পর্ন সিনেমা বানাতেন অভিনেত্রী গহনা বশিষ্ঠ

আপডেট সময় ১২:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১