ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

বরগুনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলায় বাদল খান (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ জুলাই) রাত অনুমানিক ৩টার দিকে ওই উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার রাতের খাবার খেয়ে বাদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে পড়েন। রাত ২টার পর কোনো এক সময় বৃদ্ধ বাদলের মাথার ডান পাশে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়।

তখন তার স্ত্রী লাভলীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ বাদলকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বাদল খানের মৃত্যুর বিষয়টি শুনেছি। হাসপাতালে ও ঘটনাস্থল বাদল খানের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরগুনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ১১:১৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১