ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

যুক্তরাষ্ট্রের এলিট ফোর্সে যুক্ত হতে যাচ্ছে নারী সদস্য

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিল বা এলিট ফোর্সে এতদিন কোনো নারী সদস্য ছিল না। এবার সেই ধারা ভেঙে বাহিনীটিতে যুক্ত হতে যাচ্ছেন এক নারী।

সম্প্রতি তিনি স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাট্যান্ট ক্রাফট ক্রুমেন (এসডব্লিউসিসি) নামের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে শেষ করেছেন। বিবৃতির মাধ্যমে তথ্যটি জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ৩৭ সপ্তাহের গেরিলা প্রশিক্ষণ সফলতার সঙ্গে শেষ করেছেন ওই নারী সেনা।

ফলে তিনি এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গোপন ও উচ্চ ঝুঁকির অভিযানগুলোয় অংশ নিতে পারবেন। তবে পেন্টাগনের নিয়ম মেনে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে ২০১৫ সালে মার্কিন সামরিক বাহিনী এলিট ফোর্সে নারীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে। কিন্তু গত কয়েকবছরে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারেনি কেউ। এবারই প্রথম কোনো নারী তা করতে পেরেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ এসডব্লিউসিসি প্রশিক্ষণে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ৩৫ শতাংশ সেনা কঠিন ও শ্রমসাধ্য এই কার্যক্রম শেষ করতে পেরেছেন। আর গত বৃহস্পতিবার (১৫ জুলাই) তা শেষ করেছেন ১৭ জন নৌ সেনা এবং এদের মধ্যে ওই নারী সদস্যও আছেন।

প্রশিক্ষণের মধ্যে অন্যতম কঠিন কাজ ছিল চরম বৈরী পরিবেশে ২৩ ঘণ্টা দৌড়ানো, সাঁতার কেটে ৫ মাইল বা প্রায় ৮ কিলোমিটার পাড়ি দেওয়া। এছাড়া শারীরিক ও মানসিক সক্ষমতার জন্য বিভিন্ন কার্যক্রম সফলভাবে শেষ করতে হয়েছে তাদের।

স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এইচ ডব্লিউ হওয়ার্ড বলেন, প্রশিক্ষণে প্রথমবার নারী সেনার উতরে যাওয়ার বিষয়টি অসাধারণ কৃতিত্ব। তার জন্য আমরা গর্বিত।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

যুক্তরাষ্ট্রের এলিট ফোর্সে যুক্ত হতে যাচ্ছে নারী সদস্য

আপডেট সময় ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১